অস্ট্রেলিয়ায় টিএমএসএস’র ড. হোসনে আরাকে একেএস পদক প্রদান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অস্ট্রেলিয়ার মেলবোর্নে রোটারী ইন্টারন্যাশনাল কনভেনশন-২০২৩ অনুষ্ঠানে আর্চ ক্লাম্ফ সোসাইটি টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের হাতে একেএস পদক সম্মাননা তুলে দিয়েছেন।

রোটারী ইন্টারন্যাশনালের আমন্ত্রণে আর্চ ক্লাম্ফ সোসাইটির নতুন সদস্য হিসেবে তিনি এই আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন। মেলবোর্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক পর্যায়ে একেএস পদক অত্যন্ত সম্মানজনক।

অনুষ্ঠানে একেএস পদক প্রাপ্তিতে মানব সেবাই তার কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরে বক্তৃতা করেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আর্চ ক্লাম্ফ এ্যাওয়ার্ড গ্রহণের প্রতিক্রিয়ামূলক বক্তৃতায় অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সম্পর্কে বলেন, তিনি রোটারিয়ান হিসেবে যত পরিচিত তার থেকে বেশি পরিচিত সমাজকল্যাণ ও নারীর ক্ষমতায়নে। সমগ্র বাংলাদেশব্যাপী একশত মিলিয়ন লোকের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights