আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে ময়মনসিংহে র‌্যালি

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে রেঞ্জ পুলিশের আয়োজনে ডিআইজি অফিসের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

পরে আনন্দ র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ৭৭ পদাতিক ব্রিগেড ময়মনসিংহ সেনানিবাসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights