হাতীবান্ধায় মহাসড়কে পড়ে ছিল যুবকের মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় মহাসড়ক থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সানিয়াজান এলাকায় ডালিয়া-বড়খাতা বাইপাস মহাসড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান তালুকদার বলেন, মানসিক ভারসাম্যহীন যুবক কয়েকদিন আগে সানিয়াজান বাজারে ঘোরাঘুরি করছিল। এরপর আজ সকালে মহাসড়কের উপর তার মরদেহ পড়ে থাকে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights