কেশবপুরে এমপির সহযোগিতায় মধ্যকুল মন্দিরের নতুন ভবন উদ্বোধন

মোঃ মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)।।যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সহযোগিতায় কেশবপুরের মধ্যকুল সাহাপাড়া সার্বজনীন কালী মন্দিরের নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।

মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুমন সাহার পরিচালনায় শনিবার (০৩ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে কালী মন্দিরের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, স্থানীয় জুলু সাহা, অপূর্ব সাহা, নির্মল দাস, বিকাশ দেবনাথ, রবিন মন্ডল, সবুজ সাহা, জয়ন্ত সাহা, শ্যামল সাহা, কল্যাণী রানী রায়, মমতা দেবনাথ, সুবলা সাহা, আখি অধিকারী, শিবু দাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights