‘গবেষণার জন্য বাউবি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান’

গাজীপুর প্রতিনিধি:

একলা চলরে এর পথ পরিহার করে পারস্পরিক সমন্বয়, সমঝোতা, অংশীদারিত্বের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই ব্রতকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স হলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সভাপতির বক্তব্যে এসব বলেন।
তিনি আরো বলেন, বাউবি’র সাথে পাবিপ্রবি’র আজকের এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও রিসোর্স শেয়ারিং এবং বাউবির মিডিয়া, আইসিটি ইউনিট, ভার্চুয়াল ও অনলাইন ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গবেষণার ক্ষেত্রে গুণগত মানোন্নয়ন এবং জ্ঞানের বিস্তৃতি ঘটাবে।

দেশজুড়ে ১২ টি আঞ্চলিক কেন্দ্র, ৮০ টি উপ আঞ্চলিক কেন্দ্র, ১৫৬২টি স্টাডি সেন্টারের নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষা গবেষণা কর্মকাÐকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, দূর্গম পাহাড়ের নৃগোষ্ঠী, শিল্প কারখার কর্মী, অজোপাড়া গায়ের বধূ বা বৃদ্ধ কিংবা প্রবাসে থাকা রেমিটেন্স যোদ্ধা সবাইকে নিয়ে বাউবি এখন প্রায় ৯ লাখ শিক্ষার্থীর একটি বৃহৎ পরিবার। গবেষণা ও জরিপের জন্য বাউবি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন দুই বিশ্ববিদ্যালয়ের রিসোর্সকে কাজে লাগিয়ে গবেষণা ও জ্ঞান সৃজনের মাধ্যমে রুপকল্প ২০৪১ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। আজকের চুক্তিকে তিনি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
সমঝোতা চুক্তিতে বাউবির পক্ষে রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম ও পাবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার বিজন কুমার ব্রাহ্ম স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচায (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, পাবিপ্রবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, বাউবির রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউবির বিভিন্ন স্কুলে ডিন, পরিচালক, কর্মকর্তাসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ এবং পাবিপ্রবির জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাহীদুল ইসলাম, জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী ও উপাচার্যের একান্ত সচিব মো: মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিল শাখার যুগ্ম পরিচালক নাজনীন আখতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights