ম্যানসিটিতে যোগ দিয়ে ‘স্বপ্ন পূরণ’ কোভাচিচের

অনলাইন ডেস্ক

চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাচিচ। ইউরোপ চ্যাম্পিয়নদের দলে যোগ দিয়ে জানিয়েছেন নিজের স্বপ্নপূরণের কথাও।

এক বিবৃতিতে কোভাচিচের চুক্তির বিষয়টি প্রকাশ করে সিটি। চার বছরের চুক্তিতে তিনি যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগের দলটিতে। তবে আর্থিক বিষয় এখনও প্রকাশ করা হয়নি।

সিটিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত কোভাচিচ বলেন, ‘আমার জন্য এটি দুর্দান্ত একটি পদক্ষেপ এবং সিটির হয়ে শুরু করতে আমার তর সইছে না। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে এই দলকে যারাই দেখেছে, সবাই জানে তারা কতটা ভালো। আমার চোখে তারাই বিশ্বের সেরা ক্লাব। যতগুলো ট্রফি তারা জিতেছে, তা তো দৃশ্যমানই। পাশাপাশি, ফুটবলীয় দিক থেকেও তারা সেরা।’
‘এই স্কোয়াডে যোগ দিতে পারা যে কোনো ফুটবলারের জন্যই স্বপ্নের মতো ব্যাপার। এখনও অনেক কিছু শেখার আছে আমার, উন্নতি করার বাকি আছে এবং আমি জানি, পেপের তত্ত্বাবধানে আমি আরও ভালো ফুটবলার হয়ে উঠব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights