সিরাজগঞ্জে দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কোরবানি শেষে সিরাজগঞ্জ শহরের মাছুমপুরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে সংগঠনের চেয়ারম্যান ও মুনসুর আলীর দৌহিত্র শেহেরিন সেলিম রিপন এই মাংস বিতরণ করেন।

প্রায় দুই শতাধিক দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু তাহের, লিটন শেখ, যুবলীগ নেতা মিলন শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights