পিরোজপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

অনলাইন প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস পিরোজপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) জেলা শাখার আহ্বায়ক মাওলানা নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা মাসুম বিল্লাহ।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।

সভায় পিরোজপুর জেলা ও বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights