তীরের ভাঙনে বাবার সামনে নদীতে নিখোঁজ শিশু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের মেহেন্দিগঞ্জে তীরের ভাঙ্গনে পড়ে নদীতে নিখোঁজ শিশু সন্তানের খোঁজ মিলছে না গত দুই দিন ধরে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বাবার সাথে নদীর তীরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পাঁচ বছর বয়সী মোহাম্মদ আব্দুল্লাহ মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাগরজা এলাকার বাসিন্দা আজিজুল গাজীর ছেলে।

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের এসআই মো. মিজানুর রহমান জানান, আজিজুল গাজী ঢাকায় দিনমজুরের কাজ করেন। শনিবার সকালে বাড়িতে আসে সে। পরে বেলা ১১টার দিকে সন্তান আব্দুল্লাহকে কাধে নিয়ে গরু চড়াতে কালাবদর নদীর তীরে যায়। তীরে ভাঙ্গনের উপর উঠলে মাটির চাকা নদীতে পড়ে। একই সাথে সন্তানসহ নদীতে পড়ে যায় আজিজুল। নিজেকে রক্ষা করতে পারলেও স্রোতের টানে ভেসে যায় সন্তান আব্দুল্লাহ।

এরপর থেকে ডুবুরিরা তল্লাশি করেও আব্দুল্লাহর খোঁজ পায়নি। বর্তমানে আব্দুল্লাহর সন্ধানে ডুবুরিরা তল্লাশি করছে। এছাড়াও নিজেদের উদ্যোগেও নদীতে শিশুটির খোঁজ করছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights