নড়াইলে বৃদ্ধের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাইমারি স্কুলের বারান্দা থেকে সোমবার সকালে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন জানান মস্তিস্ক বিকৃত নাম পরিচয়বিহীন ওই বৃদ্ধ গত ৩-৪ দিন যাবত দিনের বেলায় মিঠাপুর বাজারে ঘোরাঘুরি করে রাতের বেলায় প্রাইমারি স্কুলের বারান্দায় গিয়ে ঘুমাতেন। সোমবার সকাল ১০টা পর্যন্ত ওই বৃদ্ধ ঘুম থেকে না উঠায় স্থানীয় লোকজন কাছে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান।

নলদী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বৃদ্ধ ব্যক্তির মৃতের কারণ উদঘাটনে পুলিশ কাজ চালাচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights