পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের বাসা থেকে পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসমা সুলতানা যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুথীর বিরুদ্ধে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মামলা রয়েছে। সেই মামলায় যুথীকে ভান্ডারিয়ার পৌর শহরের বাসা থেকে পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights