লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় একজনের ১৪ বছরের সাজা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র মামলায় মানিক মিয়া ওরফে কালু মানিক (৪৬) নামে এক ব্যক্তির ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবাব দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে বেরিয়ে তিনি পলাতক আছেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিক জেলার রামগঞ্জ উপজেলার উত্তর ফতেহপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় আরও ৮টি মামলা রয়েছে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রামগঞ্জ থানা পুলিশ অন্য একটি মামলায় গ্রেফতার আসামি মানিক মিয়াকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে নিজের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে পুলিশ তাকে নিয়ে তার বাড়ি চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে তার বসতবাড়িতে অভিযান চালায়।

এ সময় তার বাড়িতে থাকা একটি বস্তার ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মানিক মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অস্ত্র মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দেন রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম। এতে আসামি মানিক মিয়াকে অভিযুক্ত করা হয়। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আজ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights