নগরকান্দায় কৃষক দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলা কৃষক দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগরকান্দার কোনাগ্রামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, রশিদুল ইসলাম লিটন, আতাউর রশিদ বাচ্চু, মিজানুর রহমান মিনান, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম, সদস্য সচিব মুরাদ হোসেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক এ্যাডভোকেট মামুন অর রশিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, নগরকান্দা উপজেলা বিএনপি নেতা রফিকুজ্জামান অনু, মোঃ আসাদুজ্জামান আসাদ, গোলাম মোস্তফা, নগরকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইয়াদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights