মহসিন কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর সরকারি হাজী মহসিন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন পায়। এ খবরে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস বলেন, মোবাইল ফোন আসক্তিতে পড়ালেখার ক্ষতির পাশাপাশি খারাপ কিছু দেখে বিপথগামী হওয়ার প্রবণতা তো আছেই। আবার পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই হলের বাইরে ব্যাগে ফোনটি রেখে প্রবেশ করে। কিন্তু দেখা যাচ্ছে-প্রায় সময়ই তাদের ফোন চুরি হয়ে যাচ্ছে। বারবার ফোন হারানোর বিষয়ে আমাদের কাছে বিচার-অভিযোগ আসছে। সেজন্য আমরা অ্যানড্রয়েড ফোন নিষিদ্ধ করেছি। তবে বাটন ফোন নিয়ে আসতে কোনো বাধা নেই। কলেজে শৃঙ্খলা কমিটি আছে। তারা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করবেন। যদি কোনো শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া যায় তবে তারা ব্যবস্থা নেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজে অধ্যয়নরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের নির্দেশনা মোতাবেক কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অ্যানড্রয়েড মোবাইল ফোন নিয়ে আসা সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights