চতুর্থতম কয়লাবাহী জাহাজ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙ্গর করেছে এমভি ‘ওয়াই এম সামিট’ আরো একটি বিদেশি জাহাজ। রবিবার শেষ বিকালে এ জাহাজটি পায়রা বন্দরের ইনারে এসে পৌঁছায়। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ।

১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি ইনার এ্যাংকোরেজ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে বিদেশি এই জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম চলছে। এর আগে ইনারে বসে লাইটারের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান সাংবাদিকদের জানান,এটি শনিবার আউটারেজে এসে পৌছায়। পরে শুক্রবার সকালে বন্দরের পাইলট জাহজটি ইনারে নিয়ে আসে। সোমবার আরও দু’টি বিদেশী জাহাজ বন্দরের আউটারেজে এসে পৌঁছানোর কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights