আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে ৩ জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

সোমবার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে। নদ খননের বালু নদের পাড়ে আনার কাজে ব্যবহৃত হতো ওই বাল্কহেডটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নদের পাড়ে বাল্কহেডটি উল্টে গিয়ে ডুবে যায়। এসময় তিন শ্রমিক আটকা পড়ে বাল্কহেডের মধ্যে। পরে তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
উপজেলার কলাতলা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights