টি-টেনকে ভবিষ্যৎ ভাবছেন ক্লুজনার

অনলাইন ডেস্ক

আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেন লিগ। এই টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ল্যান্স ক্লুজনার জানান, টি-টেনই হবে ক্রিকেটের ভবিষ্যৎ।

জিম আফ্রো টি-টেন লিগের দল কেপ টাউন স্যাম্প আর্মির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ল্যান্স ক্লুজনার। দলের দায়িত্ব নিয়েই বলেন, ‘খেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে টি-টোয়েন্টি সাহায্য করেছে। টি-টেন টি-টোয়েন্টির চেয়েও বেশি দ্রুত হয়। আবুধাবিতে দারুণ সফল আয়োজন হয়েছে। টি-টেনের মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দেখাতে পারছে। এর মাধ্যমে ক্রিকেট ছড়িয়ে পড়বে।’

ক্লুজনার আরও বলেন, ‘এই ফরম্যাটে কোচিং করানোটা কঠিন। কারণ আমি এই ফরম্যাটে খেলিনি। আমাকে নিশ্চিত করতে হবে তাদের কী দরকার। আমার দৃষ্টিতে কী দরকার সেটাও দিতে চাই।’
টি-টেনের মাধ্যমে ক্রিকেটাররা তাদের সামর্থ্য প্রমাণ করতে পারছে সেটা জানিয়ে ক্লুজনার বলেন, ‘আমার ধারণা ক্রিকেটাররা সবাই নিজেদের পুরো সামর্থ্য প্রমাণ করতে পারছে। কোচ হিসেবে আমার দায়িত্ব ক্রিকেটারদের আত্মবিশ্বাস নিশ্চিত করতে। আমি দারুণ উচ্ছ্বসিত। এটা বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights