২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
অনলাইন ডেস্ক
২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
২০ জুলাইয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
২০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা আগামী ২ আগস্ট শুরু হবে। এ ছাড়া অন্যদিনের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
২০ জুলাইয়ের বিএ বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা এবং বিএসএস রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও অর্থনীতির পরীক্ষা ২ আগস্ট অনুষ্ঠিত হবে।
