চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার কিশোর গ্যাং নেতা

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং নেতা তৌফিকুল ইসলাম ওরফে তৌফিককে (১৯)দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তৌফিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মৃত কুরবান আলীর ছেলে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি চাইনিজ কুড়াল ও তিনটি কিরিচ জব্দ করা হয়। পরে দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন।

ওসি বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকায় একটি কিশোরগ্যাং পরিচালনা করে আসছিল তৌফিক। নিজ গ্রুপের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে শহরে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ পেয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হবে। কিশোরগ্যাংটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights