নোয়াখালীতে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক
নোয়াখালীর বসুরহাট পৌরসভার নব আধুনিকায়নকৃত বসুরহাট বাসস্ট্যান্ড ও বাস্তবায়িত ৫৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

আজ বেলা ১১ টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এটি উদ্বোধন করেন।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য তাশিক মির্জা কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

বসুরহাট পৌরসভার দুইটি প্রকল্প উদ্বোধন শেষে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights