লালপুরে গাঁজাসহ যুবক আটক
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে এক কেজি গাঁজাসহ আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার কলসনগর এলাকায় লালপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসকে আটক করা হয়। আটককৃত যুবক কলসনগর গ্রামের মৃত করম আলীর ছেলে।
লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
