কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে টমটমের (ইজিবাইক) ধাক্কায় আফরিন সুলতানা নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আফরিনের ছোট ভাই আইয়ান গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আদিনাথ মন্দির জেটিঘাটের প্রবেশপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন সুলতানার বাবার নাম আল আমিন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সুলতান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে কক্সবাজারের মহেশখালী বেড়াতে গিয়েছিলেন নরসিংদীর পলাশের বাসিন্দা আল আমিন। পথিমধ্যে পেছন থেকে একটি টমটম তাদের টমটমকে ধাক্কা দিলে দুই শিশু আহত হয়। তাদেরকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন।
