গণপিটুনিতে একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে একাধিক ছেলে শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ইমাম কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে গাজীপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

নিহত ইমাম রইজ উদ্দিন (৩২) কুমিল্লার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

রবিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম রইজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ওইদিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমিরুল ইসলাম জানান, ছেলে শিশু ও কিশোরদের ধর্ষণের অভিযোগে রবিবার এলাকাবাসী গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব রইজ উদ্দিনকে এলাকাবাসী আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। এসময়ে এলাকাবাসী তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে। পরে ওই ঘটনায় নির্যাতিত এক কিশোরের পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করে। পরে পুলিশ রইজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোমবার সকালে নিহতের লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, রহিজ উদ্দিনের শরীরে পাবলিক অ্যাসল্ট ছিল। রাত পৌনে ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃতে ঘোষনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights