ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের নির্দেশে বুধবার দুপুরে শহরের হাজী শরীয়তুল্লাহ কাঁচা বাজার ও মাংস বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় দ্রব্যমূল্যের তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় এবং পণ্যের দাম বেশি রাখায় দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অভিযানকালে আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজারের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপজন মিত্র। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, পুলিশ সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
