রংধনু গ্রুপের চেয়ারম্যানের বাবা আর নেই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলামের বাবা হাজী মোহাম্মদ আমানুল্লাহ মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জান ও দিপু ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, তারাব পৌর মেয়র হাছিনা গাজী, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলামসহ রূপগঞ্জের সর্বস্তরের রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

রূপগঞ্জের নাওড়ায় নিজ গ্রামে বাদ এশা মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights