পাথরঘাটায় সাহিত্য মেলা

বরগুনা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় প্রথমবারের মতো উপজেলা সাহিত্য মেলা শুরু হয়েছে।

পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই সাহিত্য মেলায় স্থানীয় কবি, সাহিত্যিক, গবেষক, গীতিকার, সুরকার, শিল্পীরা অংশ নিয়েছেন।

দুদিন ব্যাপী এ সাহিত্য মেলা আগামীকাল শুক্রবার শেষ হবে।
বাংলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে সাহিত্যকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্দেশেই সাহিত্য মেলার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights