রোনালদোর আল-নাসরেই যোগ দিচ্ছেন মানে!

অনলাইন ডেস্ক

সৌদি ক্লাবে এবার নাম লেখালেন লিভারপুল ও বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেই তিনি জুটি বাধতে যাচ্ছেন। কয়েকদিন ধরে চলা গুঞ্জন সত্যি করে তিনি পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন আল-নাসরকে।

এর আগে লিভারপুলের হয়ে সব জেতার পর নতুন চ্যালেঞ্জ নিতে বায়ার্ন মিউনিখে গিয়েছিলেন সেনেগালের প্রধান তারকা মানে। কিন্তু বায়ার্নের হয়ে নিজের প্রথম মৌসুমে তিনি তেমন কিছুই করতে পারেননি। তারপরই শোনা যায়, বায়ার্নের হয়ে ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগও পাচ্ছেন না এই ফরোয়ার্ড। জার্মান চ্যাম্পিয়নরা জানিয়ে দেয় তারা আর মানেকে রাখতে চায় না। সেই সময় একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম জানিয়েছিল, ২ কোটি ইউরো পেলেই মানেকে ছেড়ে দেবে বায়ার্ন।

সেই খবরের পরই নড়েচড়ে বসে সৌদি ক্লাব আল-নাসর। তার পরই মানের প্রতিনিধি নাকি আল নাসর কর্তৃপক্ষের সঙ্গে দেখাও করেন। সেই জল্পনা অবশেষে বাস্তবে দেখা মিলল। দলবদলের খবরের জন্য বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই তথ্য নিশ্চিত করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মানের বিষয়ে বায়ার্ন-আল নাসরের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। সৌদি ক্লাবের দেওয়া মৌখিক প্রস্তাব বায়ার্ন মেনে নিয়েছে গতকাল। কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মেডিকেল টেস্ট এবং সম্পূর্ণ চুক্তিতে মানে সাইন করবেন।’
তবে মানের জন্য আল-নাসরের খরচ এবং চুক্তির মেয়াদ নিয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights