শিমরাইল মোড়ে কঠোর অবস্থানে পুলিশ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
রাজধানীর প্রবেশমুখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বিএনপি ও যুবলীগের অবস্থান কর্মসূচি থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিমরাইল মোড়ে পুলিশের এই উপস্থিত দেখা গেছে। তবে বিএনপির নেতাকর্মীরা এখনো অবস্থান কর্মসূচি পালন করার জন্য আসেনি।
