চাঁদপুরে গাঁজাসহ আটক ১
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে লঞ্চঘাট এলাকায় ব্যাগ কাধে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দেয়া হয়। ব্যগটি তল্লাশি করে ২টি প্যাকেটে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি মো. সাগর (২৪)। পরে জব্দকৃত গাঁজাসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
রবিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
