সিলেটে বিএনপির জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে বিএনপির জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় নগরের রেজিস্টারি মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল করে জেলা ও মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরীয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights