দেশে ফিরেছেন তামিম

অনলাইন ডেস্ক

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন তামিম ইকবাল। কোমরের ব্যথার স্থায়ী সমাধান পেতে অস্ত্রোপচারের কথা থাকলেও, আপাতত সেই পথে হাঁটছেন না এই টাইগার তারকা। তবে কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিতে হয়েছে তাকে। সেখানে পর্যবেক্ষণ শেষে সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছেছেন তামিম।

এদিন দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হননি বাঁহাতি এই ওপেনার। বিমানবন্দর থেকে বের হয়ে সোজা চলে গেছেন নিজ বাসার গন্তব্যে।

জানা গেছে, দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন টাইগার এই ওয়ানডে অধিনায়ক।
এদিকে এশিয়া কাপ সামনে রেখে গতকাল সোমবার থেকে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এরপর ৫-৬ আগস্টের মধ্যে ২১-২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights