নদীর পাড়ে পড়েছিল পলিথিনে মোড়ানো দুই নবজাতকের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলালে তুলশীগঙ্গা নদীর পাড়ে কাগজে মোড়ানো কার্টুনের ভিতর থেকে দুই নবজাতকের মরদেহ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া এলাকার তুলসীগঙ্গা নদীর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তুলসীগঙ্গা নদীর পাশে এক নারী ছাগল বেঁধে রাখার জন্য গিয়েছিলেন। এসময় সেখানে পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পান। কাছে গিয়ে বুঝতে পারেন, দুই নবজাতকের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধভাবে কেউ গর্ভপাত করে সকালের দিকে ওই দুই মরদেহ নদীর পাশে ফেলে গেছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights