ভালুকায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের রোগমুক্তি কামনায় ভালুকায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধীতপুর মোস্তফা কামাল হাফেজিয়া নুরানী মাদরাসায় আওয়ামীলীগ নেতা আলহাজ এম এ ওয়াহেদের আয়োজনে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভালুকা আঞ্চলীক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, ধীতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খান, ধীতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার, ওয়ার্ড যুবলীগের সভাপতি আনিছুর রহমান শেখ, ধীতপুর ইউনিয়ন তাঁতিলীগের সাবেক আহবায়ক সবুজ আকন্দ তুতা, তিতুমির কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ ইমরান আহাম্মেদ প্রমুখ।

পরে ওই মাদরাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে উন্নমানের খাবার পরিবেশনা করা হয়। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের রোগমুক্তি কামনায় ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের কার্যালয়ে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights