টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ মদ-বিয়ার জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণম্যাধমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিতিতে, টেকনাফ থানাধীন নাফনদী সংলগ্ন বরইতলী এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে নাফনদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। সন্দেহজনক ব্যক্তিদের কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়া হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা নাফনদী সংলগ্ন প্যারাবনে তল্লাশি চালিয়ে ৮টি বস্তা উদ্ধার করে এবং বস্তাগুলো থেকে ৩৮৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights