ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন কে, যা বললেন পাপন

অনলাইন ডেস্ক

দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে ফেরার কথা ছিল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তবে এশিয়া কাপে ফিরছেন না তিনি। একইসঙ্গে ওয়ানডের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে এ তথ্য জানান তামিম। এসময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

কিন্তু তামিমের অধিনায়কত্ব থেকে সরে আসায় নেতৃত্বে কে থাকবেন-এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ-অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।
তবে অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে খেলা চালিয়ে যাবেন তামিম। বিশ্বকাপে পুরো ফিট তামিমকে পাওয়ার আশাবাদের কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।

দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন তামিম। সম্প্রতি লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে দুটি ইনজেকশন নেন তিনি। এরপর তামিমকে পুরোদমে অনুশীলনে ফিরতে লাগবে সপ্তাহ দুয়েক। তারপরও তার ফেরার নিশ্চয়তা নেই। সবমিলিয়ে পুরো ফিট হয়ে নিউজিল্যান্ড সিরিজে ফেরার আশায় এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights