বিচ্ছেদ নিয়ে আগেই মেগানকে যে ইঙ্গিত দিয়েছিলেন ট্রুডোর স্ত্রী

আচমকাই দীর্ঘ ১৮ বছরের সংসার জীবনের ইতি ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার। তাদের বিচ্ছেদের অপ্রত্যাশিত ঘোষণাটি অনেককেই বিস্মিত করেছে।

খবরটা আকস্মিক হলেও সোফির মনে হয়তো বিচ্ছেদের আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল। বিচ্ছেদের পর এই জল্পনা ছড়িয়ে পড়েছে। ২০২২ সালের নভেম্বরে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সোফি। মেগানের ‘গুড ওয়াইফ, ব্যাড ওয়াইফ; গুড মম, ব্যাড মম’ শীর্ষক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেছিলেন, যুগ যুগ ধরে চলে আসা বিবাহিত নারীদের গৃহস্থালী ভূমিকা থেকে বের হয়ে আসতে চান তিনি।

পডকাস্টের শুরুতেই সোফির সম্পর্কে বলতে গিয়ে মেগান বলেন, নারীদের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ সামাল দেওয়ার উপায় সোফি খুব ভালোভাবে জানেন। এর প্রতিক্রিয়ায় যেসব নারীরা দিনের পর দিন ঘরের কাজ ও সন্তান সামলানোর চাপ নিজেদের কাঁধে বয়ে নিয়ে চলেছেন এবং সেই চাপ থেকে মুক্ত হতে চান, তাদের সম্পর্কে কথা বলেন সোফি।

এ সময় মেগান বলেন, “সোফিকে সন্তানসহ পুরো একটি পরিবার সামলাতে হয়। ট্রুডোর মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিকে বিয়ে করেছেন তিনি। তাই প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবেও তাকে ভূমিকা রাখতে হয়।”

এর পরিপ্রেক্ষিতে বহুবিধ ভূমিকা রেখে চলা নারীদের ‘অপরাধবোধ’ প্রসঙ্গে সোফি বলেন, “আমি মনে করি, আমরাই (নারীরা) এই বোধ নিজেদের কাঁধে টেনে নিতে শিখে যাই। মেয়ে হিসেবে জন্ম নেওয়ার কারণে একটা মেয়েশিশু কখনওই অপরাধ বোধে ভোগে না। বড় হওয়ার পথে আমরাই বরং এই বোধের জন্ম দিই। এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

সোফি আরও বলেন, “বিশ্বজুড়ে নারীরা এখনও একটি পরিবারের প্রাণ (নিউক্লিয়াস)। বেশির ভাগ ঘরের কাজ এখনও নারীদের সামলাতে হয়। পরিবারের কল্যাণ ও বাচ্চাদের ভালোর জন্য নেওয়া বেশির ভাগ সিদ্ধান্তের ক্ষেত্রে নারীদের অবদান থাকে। আমি মনে করি, আমাদের প্রত্যেকের ভেতরে একেকটি সিংহী রয়েছে। আমরা মুক্ত হতে চাই। বুঝতে চাই, আমরা আসলে কারা।” সূত্র: ডেইলি মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights