ঝিনাইদহে গাঁজাসহ নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সাড়ে ৯ কেজি গাঁজাসহ মোছাঃ পলি খাতুন (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত পলি মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি গ্রামের ফরিদ হোসেনের স্ত্রী ও শৈলকূপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের পিকুল বিশ্বাসের মেয়ে। আজ দুপুরে তাকে আটক ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খাগড়াছড়ি জেলা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমের বস্তায় করে গাঁজার চালান এসেছে। দুপুর ৩টার দিকে এসআই খালিদ হাসানের নেতৃত্বে অভিযান চালায়। সেসময় কুরিয়ার আসা আমের বস্তা খুলে সাড়ে ৯ কেজি গাঁজাসহ পলি নামে ওই মাদক কারবারিকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights