ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেখ মিলন (৩৫) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, কারারক্ষী আসিফ ইকবালসহ কারারক্ষীরা শেখ মিলনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলায় বন্দী ছিলেন তাৎক্ষণিক জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights