‘বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত ইমরান খান’

অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আইনজীবী নাইম হায়দোর বলেছেন, কারাগারে তাকে (ইমরান খানকে) সি-ক্যাটাগরিতে রাখা হয়েছে। অ্যাটক কারাগারে কোনো সুযোগ-সুবিধাই পাচ্ছেন না পিটিআইয়ের চেয়ারম্যান।

সোমবার ইমরান খানের সঙ্গে দেখা করে এসব কথা জানান তিনি।

ইমরান খানের আইনজীবী অভিযোগ করেছেন, যে কারাগারে ইমরান খানকে বন্দী রাখা হয়েছে সেটিতে পোকামাকড়ের বাসা। তবে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান তাকে জানিয়েছেন, শত কষ্ট সত্ত্বেও তিনি বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights