নেপালে বন্যা-ভূমিধস; প্রাণহানি বেড়ে ৩৮

অনলাইন ডেস্ক

বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে বলে মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান প্রাকৃতিক দুর্যোগে নেপালে চলতি সপ্তাহে অন্তত একজন নিহত ও দেশটির প্রধান একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আর দেশটিতে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা মনা আচার্য বলেন, চলতি বছরের এখন পর্যন্ত অন্তত ৩৮ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৩ জন। উদ্ধারকারী কর্মীরা কাঠমান্ডুর কাছের একটি গ্রামে ভূমিধসে চাপা পড়া একটি বাড়ির নিখোঁজ ৬ বাসিন্দার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।
সাধারণত প্রত্যেক বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হিমালয় অঞ্চলের এই দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে প্রত্যেক বছর বহু মানুষ মারা যান। বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যায় নিখোঁজ হন আরও অনেকে।

সূত্র: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights