অ্যামাজন বাঁচাতে আট দেশের জোট

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজনকে বাঁচানোর জন্য ব্রাজিলে জোটের শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত নিল আট দেশ।

এই আট দেশ হল- বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, সুরিনাম, ভেনেজুয়েলা ও গায়ানা। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে তারা এখনই ব্যবস্থা নিতে চান।

উন্নত দেশগুলোর কাছেও আবেদন জানিয়েছে এই আট দেশের জোট। তারা বলেছে, “বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট বাঁচানোর দায় শুধুমাত্র এই আটটি দেশের নয়। বিশেষ করে উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। আজ অ্যামাজনের যে অবস্থা, তার জন্য অনেকে দায়ী।”
এই শীর্ষ বৈঠকের উপর গোটা বিশ্বের নজর ছিল। মঙ্গলবার সেই অ্যামাজন কোঅপারেশন ট্রিটি অর্গানাইজেশন-এর বৈঠকে নতুন ও উচ্চাকাঙ্ক্ষী যৌথ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। তারা যৌথ ঘোষণাপত্রে সই করেছেন। প্রায় ১০ হাজার শব্দের একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, কী করে এই বিশাল বনভূমিকে সংরক্ষণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights