কেশবপুরে ভোরের সাথীর উদ্যোগে প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান

কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর উপজেলা ভোরের সাথীর উদ্যোগ প্রতিবন্ধী তুলিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

কেশবপুর পৌরসভার ভোগতি নরেন্দ্রপুর গ্রামের মৃত নিজামুদ্দিনের কন্যা প্রতিবন্ধী তুলি তাদের বাড়ির সামনের রাস্তার উপরে বসে থাকে। কেশবপুর উপজেলা ভোরের সাথীরা প্রতিদিন সকালে ওই রাস্তা দিয়ে হাটাহাটি করে।

ভোরের সাথীর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সহ ভোরের সাথীর নেতৃবৃন্দ প্রতিবন্ধী তুলিকে একটি হুইলচেয়ার প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করেন। শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন তুলিকে একটি হুইলচেয়ার প্রদানের জন্য হাত বাড়িয়ে দেন।

বুধবার (০৯ আগষ্ট) সকালে উপজেলা ভোরের সাথীদের উপস্থিতিতে শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন প্রতিবন্ধী তুলিকে একটি হুইলচেয়ার প্রদান করেন। এ সময় উপজেলা ভোরের সাথীর সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল গফুর, কোষাধ্যক্ষ প্রভাষক মহাসিন আলম, দপ্তর সম্পাদক প্রভাষক আবু জাফর, সংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রভাষক রোকনুজ্জামান মিঠু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম, মফিজুর রহমান, আব্দুল জব্বার, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধী তুলি আনন্দে আত্মহারা হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights