‘নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না বাংলাদেশ’

অনলাইন ডেস্ক

আগামী জাতীয় নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তি করার মতো বিলাসিতা সরকার করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া ও আকসা চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের আগে এ সংক্রান্ত কোনো চুক্তি হবে না।
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত আকসা ও জিসোমিয়া নামের দুটি চুক্তি সই করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। আকসার (অ্যাকুজিশান অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) অধীনে মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় করে থাকে। জিসোমিয়া (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) চুক্তির অধীনে সামরিক গোয়েন্দা তথ্যের বিনিময় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights