মোরেলগঞ্জে গাঁজাসহ অ্যাম্বুলেন্স চালক আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি
অ্যাম্বুলেন্সে গাঁজা বহনের দায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন অ্যাম্বুলেন্সের মালিক তথা চালক পিরোজপুরের শিয়ালকাঠি গ্রামের মো. রাজু শেখ(৩০) ও তার হেলপার সাতক্ষীরার গাবুরা গ্রামের রাহাত হোসেন পারভেজ(১৭)।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জের পূর্ব সরালিয়া এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি তল্লাসি করে গাঁজা পাওয়া যায়। এটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে তেতুলবাবাড়িয়া গ্রামে নামিয়ে গাঁজা পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছিল পূর্ব সরালিয়া এলাকায়।

পুলিশ এ ঘটনায় দুটি মোবাইল ফোন, ২ হাজার টাকা ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। শুক্রবার (১১ জুলাই) এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights