বাস তল্লাশি করে ৪০০ পিস ইয়াবাসহ দুই যাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের হাসান মাহমুদ মোর্শেদ (৩১) ও পার নওগাঁ সরকার পাড়া এলাকার মো. সনি (৩২)। শনিবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, শনিবার ভোর ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একতা পরিবহন নামে একটি বাসে যাত্রীবেশে আসছিল দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে তল্লাশি করা হয়। এ সময় দুই যাত্রীর কাছে থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights