বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার বাথানপাড়া মাঠে কাজ করার সময় বজ্রপাতে জাব্বারুল ইসলাম (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে ঘটে। জাব্বারুল ইসলাম গাংনী ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামের আবদাল হকের ছেলে।

স্থানীয়রা জানান, বাথানপাড়ার মাঠে জমিতে ধানের চারা রোপন করার সময় বিকেলে কালো মেঘের সাথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। সাথে বিকট শব্দে বজ্রপাত হয়ে কৃষক জব্বারুল ইসলাম শরীরে আঘাত হানে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights