গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে স্বামীর অটোরিক্সায় চড়ে দুপুরের খাবার খেতে যাওয়ার সময় চাকা খুলে সড়কে পড়ে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরে মহানগরীর সামন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মনোয়ারা বেগম (৩৫)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী এবং গাজীপুর সিটি করপোরেশনের সামন্তপুর এলাকার পোশাক কারখানার অপারেটর।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকুরি করতেন মনোয়ারা বেগম। তার স্বামী এলাকায় অটোরিক্সা চালাতেন। শনিবার দুপুরের খাবার খেতে স্বামীর পাশে বসে রিক্সায় চড়ে বাসায় যাচ্ছিলেন তিনি। পথে সামন্তপুর মোড় এলাকায় পৌঁছলে হঠাৎ রিক্সার পেছনের একটি চাকা খুলে গেলে মনোয়ারা বেগম সড়কে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights