দেশভাগের ভয়াবহতা তুলে ধরে ভারতীয় হাইকমিশনের আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দেশ ভাগের ভয়াবহতা স্মরণে রাজশাহীতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ভারতীয় সহকারী হাইকমিশন।

সোমবার বিকেলে পদ্মা আবাসিকের সহকারী হাইকমিশন অফিসে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার এবং ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এসময় রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোকচিত্রে স্থান পেয়েছে দেশভাগের সময় মানুষের দেশান্তর হওয়ার ভয়াবহতা। পরে অতিথিরা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনী চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। যা শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights