চট্টগ্রামে চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের বিভিন্ন যানবাহন চুরি করে তার থেকে পার্টস আলাদা করে বিক্রি করে আসছে একটি চক্র। এমনই একটি পিকআপ চুরির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় চোরাই চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তথ্য প্রযুক্তি সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন বিটেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো, নাঈম উদ্দিন (২২), জাহিদ হাসান বাবু (২২) ও মোহাম্মদ হোসেন (২১)।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডবলমুরিং থানার এসআই আহলাদ ইবনে জামিল বলেন, গত মাসে বায়তুশ শরফ মাদ্রাসা থেকে একটি পিকআপ চুরির ঘটনায় মামলা হয়। সে মামলার সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা তিনজনই সক্রিয় চোরাই চক্রের সদস্য। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করে কুমিল্লা এবং নোয়াখালী নিয়ে পার্টস হিসেবে বিক্রি করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights