জাতীয় শোক দিবসে ফরিদপুরে জেলা পুলিশের রক্তদান ও আলোচনা সভা

ফরিদপুর প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় পুলিশ হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার মো. শাহজাহানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আশিক সাঈদ, হাইওয়ে পুলিশ সুপার (মাদারীপুর রিজিওন) মোহাম্মদ শাহিনুর রহমান খান, সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা জেবা, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মো. শাহাজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম।

এর আগে পুলিশ সুপার মো. শাহাজাহানসহ আমন্ত্রিত অতিথিরা পুলিশ ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন। পরে রক্তদান কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights